পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের কয়েকটি শিল্পঘন এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর পাশাপাশি আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলভিত্তিক নির্দিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে, তবে গ্রাহক লেনদেন করা যাবে দুপুর ১টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য অল্প সময়ের বিরতিও রাখা হবে।
যেসব ব্যাংকের শাখা খোলা থাকবে:
প্রাইম ব্যাংক: আগ্রাবাদ (চট্টগ্রাম), নারায়ণগঞ্জ, গণকবাড়ী (সাভার) ও টঙ্গী (গাজীপুর)
ইসলামী ব্যাংক বাংলাদেশ: আগ্রাবাদ করপোরেট, ঢাকার হেড অফিস কমপ্লেক্স করপোরেট ও লোকাল অফিস, নারায়ণগঞ্জ
ব্র্যাক ব্যাংক: মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ (চট্টগ্রাম), রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার (খুলনা), গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ
সিটি ব্যাংক: জয়পুরহাট, দিনাজপুর, গোবিন্দগঞ্জ, সিরাজগঞ্জ, সৈয়দপুর, রাজশাহী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া ও রংপুর
এনসিসি ব্যাংক: ও আর নিজাম রোড (চট্টগ্রাম), মতিঝিল, বারিধারা, সাভার, জয়দেবপুর ও বাইপাইল
শাহ্জালাল ইসলামী ব্যাংক: ফরেন এক্সচেঞ্জ শাখা
প্রিমিয়ার ব্যাংক: কাওরান বাজার, মতিঝিল, বনানী, গুলশান ও উত্তরা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: চন্দ্রা, গুলশান, জুবিলি রোড, নারায়ণগঞ্জ বিসিক, প্রিন্সিপাল শাখা, উত্তরা মডেল টাউন, কুষ্টিয়া, খুলনা, যশোর ও লোহাগড়া
এ উদ্যোগের ফলে ঈদের আগে শ্রমিকদের বেতন পরিশোধ প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।
Mily








