দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম কমেছে। সর্বশেষ নির্ধারিত দামে শুক্রবার (২০ মার্চ) স্বর্ণ বিক্রি হচ্ছে।
গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম হ্রাসের ঘোষণা দেয়। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা এবং রুপার দাম ৩৫০ টাকা কমানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দর কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই নতুন দর বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
নতুন দরে দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।
Jahan








