ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঈদের ছুটিতে আয়কর রিটার্ন দেবেন কীভাবে

প্রকাশিত: ২৩:০১, ১৮ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে আয়কর রিটার্ন দেবেন কীভাবে

আয়কর রিটার্ন

ঈদের লম্বা ছুটি শুরু হয়ে গেছে। মঙ্গলবার থেকে টানা সাত দিনের ছুটির কবলে পড়েছে দেশ। ঈদ আনন্দের ডামাডোলে আয়কর রিটার্ন দেওয়ার কথা অনেকেই ভুলে যেতে পারেন। কিন্তু তাঁদের জন্য স্বস্তির খবর হলো এই ছুটিতেও আয়কর রিটার্ন দিতে পারবেন। কারণ, এ বছর থেকে সবার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর। তাই কর কার্যালয়ে যেতে হবে না। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ঈদের ছুটির সময়ে রিটার্ন দেওয়ার অনলাইন সিস্টেম চালু থাকবে।

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দেওয়া যাবে। তাই ঈদের ছুটিতেও করদাতারা অনলাইনে রিটার্ন দিতে পারবেন। এনবিআর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪১ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দিয়েছেন। প্রায় ১ কোটি ২০ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারী ব্যক্তিদের রিটার্ন দিতে হয়।
এবার দেখা যাক, কীভাবে ঈদের ছুটিতে অনলাইনে রিটার্ন জমা দেবেন। কোথায় দেবেন-অনলাইনে রিটার্ন জমার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে। এ জন্য এনবিআর এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গেলেই ই-ট্যাক্স অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে করদাতার নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর লাগবে। এ দুটি দিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে। অনলাইনে রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ মিলবে। 

প্যানেল হু

×