ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল কর্তৃপক্ষ

প্রকাশিত: ২৩:২৫, ২০ মার্চ ২০২৬

ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল কর্তৃপক্ষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মেট্রোরেল চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

সংস্থাটির প্রকাশিত সূচি অনুযায়ী, ঈদের দিন মেট্রোরেল পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকেই পুনরায় নির্ধারিত সময়সূচি মেনে ট্রেন চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।

এদিকে, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।

ঈদকে ঘিরে টানা সরকারি ছুটির মধ্যেও নগরবাসীর যাতায়াত পরিকল্পনায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Mily

×