ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

প্রকাশিত: ১৯:১৯, ২০ মার্চ ২০২৬

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে সেখানে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, আশপাশের সড়ক ও খোলা জায়গাসহ জাতীয় ঈদগাহ ময়দানে এবার প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। সেখানে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় ৩৩০ জন ভিআইপির জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী।

এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য প্রায় ৩১ হাজার পুরুষ এবং ৩ হাজার ৫০০ নারীর নামাজ আদায়ের পৃথক স্থান ও পর্দার ব্যবস্থা রাখা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সেখানে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং বেলা পৌনে ১১টায় পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠেও ঈদের জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেখানে ঈদের দিন সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে এবং একসঙ্গে প্রায় ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে এ বছর মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৯৯টি মসজিদে এসব জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামাত ঘিরে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদের দিন মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত

এম.কে

×