মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে মোসাঃ ফুলেননেসা-(৪৮) নামে এক গৃহবধর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পূর্ব জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আলমগীর বেপারীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানা গেছে, দুপুর থেকেই আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয়। এবং চারিদিকে অন্ধকারাছন্ন পরিবেশ বিরাজ করে। ঝড়বৃষ্টিকে উপেক্ষা করেই নিহত ওই গৃহবধূ বিকেলে তার নিজ বাড়ির আঙিনায় কাজ করতে ছিলেন। এ সময় বজ্রপাতে গুরুত আহত হন ওই গৃহবধূ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মোঃ কামরুজ্জামান পলাশ খান বলেন, মোসাঃ ফুলেননেসা বৃষ্টির মধ্যে বাহিরে বের হওয়ায় সে বজ্রপাতে মারা গেছে।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীন বলেন, ফুলেননেসা বজ্রপাতে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।
রাজু








