ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

নালিতাবাড়ীতে অর্ধশতাধিক অসহায় পরিবার পেল ঈদ উপহার 

নিজস্ব সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর 

প্রকাশিত: ২০:২৪, ২০ মার্চ ২০২৬

নালিতাবাড়ীতে অর্ধশতাধিক অসহায় পরিবার পেল ঈদ উপহার 

শেরপুরের নালিতাবাড়ীতে 'ঈদের আনন্দ হোক সবার' এই স্লোগানে প্রতি বছরের মতো এবারও অর্ধশতাধিক অসহায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে তাদের হাতে উপহার তুলে দিয়েছে উদ্যোমী কিছু যুবক। 

শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারের প্যকেজ পৌঁছে দেওয়া হয়।

সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার একঝাঁক যুবক প্রতিবছর অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ নেয়। তাদের এই কাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর্থিকভাবে সহায়তা করে থাকেন। প্রতি বছরের মতো এবারও অর্ধশতাধিক অসহায় পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী কাপড়, লুঙ্গি, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, সয়াবিন তেল, লবন, চিনি, সেমাই, পিঠা, নুডুলস, হুইল  ডিটারজেন্ট পাউডার, গোসলের সাবান ও গুঁড়ো দুধ।

এই কার্যক্রম বাস্তবায়ন কমিটির দায়িত্বে থাকা মো.  আমানুল্লাহ আসিফ মীর বলেন, 'প্রতিবছর আমরা অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধ্য অনুযায়ী ঈদ উপহার দিয়ে থাকি। আমাদের কাজে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেন। তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজ যেন আমরা আজীবন অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।'

 

রাজু

×