পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে সামাজিক সংগঠন “জামালপুরের মাটি ও মানুষ” ফেসবুক গ্রুপ।
সম্প্রতি আয়োজিত এ মানবিক কার্যক্রমে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গ্রুপের প্রতিষ্ঠাতা সুরাইয়া আক্তার সনি বলেন, “ঈদ মানেই আনন্দ ও খুশি, কিন্তু অনেক মানুষ সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের পাশে দাঁড়িয়ে সামান্য হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত সানি, ফরহাদ্দ হোসেন, হৃদয় আকন্দ, মোঃ মুরসালিন ও মোহাম্মদ সিয়াম।
উপহারপ্রাপ্তরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন। মানবতার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে। আয়োজকরা সকলকে এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
রাজু








