ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

তারাগঞ্জে ঈদুল ফিতরের মাংস কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলচালক নিহত

মোঃ লালমিয়া, নিজস্ব সংবাদদাতা, তারাগঞ্জ, রংপুর

প্রকাশিত: ১৮:৩৫, ২০ মার্চ ২০২৬

তারাগঞ্জে ঈদুল ফিতরের মাংস কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলচালক নিহত

রংপুরের তারাগঞ্জে ঈদের জন্য মাংস কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার চিকলী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার কুর্শা ইউনিয়নের ফজলার রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমআর নামাজের পর ঈদের জন্য মাংস কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চিকলী বাজারে যান সিদ্দিক। পথে রংপুর-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটিকে আটক করে ভাঙচুর চালায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ও চালক থানা হেফাজতে রয়েছে।

 

রাজু

×