বিপ্লবীদের দলে জাতীয় পার্টি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের দিয়ে কমিটি করা হয়েছে' এমন অভিযোগ তুলে পদত্যাগ করেছেন রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন এনসিপি রংপুর জেলার এই নেতা।
এবিষয়ে সদ্য পদত্যাগ করা এনসিপি নেতা শেখ রেজওয়ান বলেন,রংপুর জেলা মহানগর কমিটিতে আহবায়ক ও সদস্য সচিবের দায়িত্ব প্রাপ্তরা এখনো স্বৈরাচারী মনোভাব থেকে বের হতে পারেনি। বিপ্লবীদের দলে জাতীয় পার্টি ও আওয়ামীলীগ দিয়ে তারা কমিটি করেছে। আমি মনে করি এর মাধ্যমে বিপ্লব বেহাত হয়েছে। কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে এখানে স্থানীয় সংগঠনের ব্যাপক সমন্বয়হীনতা। এজন্যই দল থেকে সরে দাঁড়িয়েছি।
তিনি আরো বলেন, এনসিপিতে ডান বামসহ বিভিন্ন দল থেকে লোক ভাড়া করে নিয়ে আসার কারণে দলীয় শৃঙ্খলা নষ্ট হয়ে গিয়েছে। যেখানে দলীয় কোন্দল বেশি, ছোটরা বড়দের সম্মান করে নাহ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই।
এবিষয়ে কথা বলতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহবায়ক আল মামুন ও সদস্য সচিব এরশাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
রাজু








