নীলফামারী জেলা সদরে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের জামাত কোথায় ও কখন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করে তালিকাসহ সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকলে ঈদের জামাত নিজ নিজ এলাকার জামে মসজিদে আদায়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলার প্রধান ঈদ জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শহরের প্রাণকেন্দ্র বড় মাঠে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামানসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া জেলা শহর ও আশপাশের বিভিন্ন স্থানে নির্ধারিত সময় অনুযায়ী জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় মুন্সিপাড়া আহলে হাদীছ ঈদগাহ মাঠ। সকাল ৮টা ১৫ মিনিটে পুলিশ লাইন ঈদগাহ মাঠ। সেখানে ঈদের নামাজ আদায় করবেন পুলিশ সুপার(এসপি) শেখ জাহিদুল ইসলাম সহ জেলা পুলিশের কর্মকর্তারা।
সকাল ৮টা ৩০ মিনিটে মোড়লের ডাঙ্গা জেলা মডেল মসজিদ, টুপির মোড় উপজেলা মডেল মসজিদ ও গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠ। সকাল ৮টা ৪৫ মিনিটে সার্কিট হাউস ঈদগাহ মাঠ ও বাড়াইপাড়া নতুন জামে সমজিদ ঈদগা মাঠ। সকাল ৯টায় কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাহ মাঠ, জোড় দরগা ঈদগাহ ও কলেজ স্টেশন ঈদগাহ মাঠ।
নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি জোরদার করা হয়েছে। মুসল্লিদের জন্য স্ট্যান্ড ফ্যান ও শামিয়ানার ব্যবস্থা রাখা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে শামিয়ানার ওপর অতিরিক্ত ত্রিপল ও পলিথিনও টানানো হচ্ছে।
অপর দিকে জেলার বিভিন্ন উপজেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়। উপজেলাগুলোর মধ্যে রয়েছে- ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর।
রাজু








