ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

রাসিকের প্রশাসক হিসেবে রিটনের যোগদান, দায়িত্ব নেবেন সোমবার

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৯:৫৬, ১৫ মার্চ ২০২৬

রাসিকের প্রশাসক হিসেবে রিটনের যোগদান, দায়িত্ব নেবেন সোমবার

ছবি: জনকণ্ঠ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে যোগদান করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। রবিবার ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নিজের যোগদানপত্র জমা দেন তিনি। আগামীকাল সোমবার বেলা ২টায় রাজশাহী নগর ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার প্রশাসক হিসেবে যোগদানের পর নবনিযুক্ত অন্য সিটি প্রশাসকদের সঙ্গে মাহফুজুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

এ সময় তিনি জনবান্ধব রাজশা নগর গড়ার জন্য কাজ করার অঙ্গীকার করেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, মহানগরবাসীর প্রত্যাশাগুলো নিশ্চিত করা হবে। নাগরিক সেবা নিশ্চিত করা হবে। মশা দমনের ব্যাপারে কাজ করা হবে। ক্লিন সিটি, গ্রিন সিটির মর্যাদা রক্ষা করা হবে। বিশ্বমানের নগরী গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, শনিবার ৪৮ বছর বয়সী বিএনপি নেতা মাহফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

শহীদ

×