ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

স্প্যানিশ লা লিগায় চোখ ধাঁধানো হ্যাটট্রিক বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গারের

বিশ্বকাপ মাতানোর ইঙ্গিত রাফিনহার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৩, ১৭ মার্চ ২০২৬

বিশ্বকাপ মাতানোর ইঙ্গিত রাফিনহার

রাফিনহার

ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহার অসাধারণ হ্যাটট্রিকের ওপর ভর করে বড় জয় পেয়েছে বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল খেলে পাঁচ গোল করে কাতালান ক্লাবটি। এই জয়ে লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তারা এবং শীর্ষ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে।

রবিবার স্পেনের শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতায় ঘরের মাঠে শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে সেভিয়াকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। দলের হয়ে তিনটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। এছাড়াও দুটি গোল করেন দানি ওলমো ও হোয়াও কান্সেলো। সেভিয়ার হয়ে দুটি গোল করেন ওসো ও জিব্রিল সো।
এই জয়ের ফলে লিগ তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ আরও সমৃদ্ধ হয়েছে। ২৮ ম্যাচ শেষে তাদের জয় ২৩টি, ড্র একটি এবং পয়েন্ট এখন ৭০। একই সংখ্যক ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার মাঝামাঝি অবস্থানে রয়েছে সেভিয়া। মৌসুমের শুরুর দিকে এই প্রতিপক্ষের কাছেই বড় ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। তাই ঘরের মাঠে এই ম্যাচটি তাদের জন্য ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে দলটি। আক্রমণাত্মক ফুটবল খেলেই ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে তারা।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। সেভিয়ার ডি-বক্সে কান্সেলোকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে ঠা-া মাথায় গোল করেন রাফিনহা। তার দারুণ শটে গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। এর কিছুক্ষণ পর আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। কান্সেলোর শট সেভিয়ার একজন ডিফেন্ডারের হাতে লাগলে ভিডিও সহায়তার মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ২১তম মিনিটে স্পট কিক নিতে এসে আবারও নিখুঁত শটে গোল করেন রাফিনহা। এতে ম্যাচের শুরুতেই দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
প্রথমার্ধের শেষদিকে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। আক্রমণের ধারাবাহিকতায় প্রতিপক্ষের পা ছুঁয়ে আসা বল পেয়ে দ্রুত শট নেন দানি ওলমো এবং বল জালে জড়িয়ে যায়।

প্যানেল হু

×