ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান জানালেন সৌদি যুবরাজ

প্রকাশিত: ১৩:৫৪, ১৬ মার্চ ২০২৬

ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান জানালেন সৌদি যুবরাজ

ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রশাসনের সূত্র জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং এর মধ্যে সৌদি যুবরাজের সঙ্গে তার আলোচনা বিশেষভাবে ঘন ঘন হচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এসব আলোচনায় যুবরাজ ট্রাম্পকে সতর্ক করে বলেছেন—যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতির পরিণতি আরও গুরুতর হতে পারে। একই সঙ্গে তিনি বারবার সৌদি আরবের প্রয়াত রাজা আব্দুল্লাহর একটি পুরোনো কৌশলগত পরামর্শের কথাও উল্লেখ করেছেন। সেই পরামর্শে বলা হয়েছিল, সংঘাতে প্রতিপক্ষের মূল উৎস বা নেতৃত্বকে সম্পূর্ণভাবে নির্মূল করা সবচেয়ে কার্যকর পদ্ধতি।

এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সামরিক হামলা শুরু করে। সোমবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিন ধরে এই অভিযান চলতে থাকে। এদিকে দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের আগের কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই হামলার সিদ্ধান্তে ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ.এইচ

×