ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

কোলন ক্যান্সারে কি ? কেন আক্রান্ত বেশি হচ্ছে কমবয়সীরা

প্রকাশিত: ১৫:৫০, ১৫ মার্চ ২০২৬

কোলন ক্যান্সারে কি ? কেন আক্রান্ত বেশি হচ্ছে কমবয়সীরা

কোলন ক্যান্সার হয় যখন কোলনের আস্তরণের কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, একটি টিউমার তৈরি করে। যদি চিকিত্সা না করা হয় তবে এই ক্যান্সার কোষগুলি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। বেশিরভাগ কোলন ক্যান্সার অ-ক্যান্সার পলিপ হিসাবে শুরু হয় 

 সাম্প্রতিক সমীক্ষা বলছে, ৩০ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এতদিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে এর প্রধান কারণ মনে করা হলেও, বিজ্ঞানীরা এখন বৃহদন্ত্রের গঠনগত পরিবর্তন এবং জিনের ভূমিকাকে বেশি দায়ী করছেন।

‘অ্যাডভান্সড সায়েন্স’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় টেক্সাস ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বয়স্কদের তুলনায় তরুণদের বৃহদন্ত্রের কোষগুলো অনেক বেশি শক্ত ও পুরু হয়ে যাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, শুধু খাবার দায়ী নয়, এর পেছনে রয়েছে জিনের কারসাজি।বংশগতভাবে আসা নির্দিষ্ট কিছু জিন (যেমন- এপিসি, এমএলএইচ১, এমএসএইচ২) যদি তাদের স্বাভাবিক বিন্যাস বদলে ফেলে (মিউটেশন), তবে ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

গবেষকরা ‘মাইক্রোইনডেন্টেশন টেস্ট’-এর মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে, তরুণদের কোলন কোষের অস্বাভাবিক পরিবর্তনই ক্যানসার ডেকে আনছে। তবে আশার কথা হলো, প্রাথমিক অবস্থায় কোলন ক্যানসার ধরা পড়লে তা পুরোপুরি নিরাময় সম্ভব। বিজ্ঞানীরা এখন সেই বিশেষ জিনগুলোকে শনাক্ত করার চেষ্টা করছেন, যা নিয়ন্ত্রণ করতে পারলে ক্যানসার হওয়ার আগেই তা ঠেকানো যাবে।

 

×