ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন

তাহমিন হক ববী

প্রকাশিত: ১২:৫৯, ১৬ মার্চ ২০২৬; আপডেট: ১২:৫৯, ১৬ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন

ছবি: জনকণ্ঠ

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উত্তরাঞ্চলের দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়াস্থ খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফাইটে  সৈয়দপুর বিমানবন্দরের এসে অবতরণ করেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে পৌছেন প্রধানমন্ত্রী। সাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা।

কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষা সহ সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি। খাল খনন উদ্ধোধনের পর সেখানে তিনি দুস্থদের মাঝে ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করে স্থানীয় এক জনসভায় বক্তব্য দিবেন।

এ.এইচ

×