ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

রাজশাহীতে বিদেশি রিভলভার ও তাজা গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৪:০৫, ১৬ মার্চ ২০২৬

রাজশাহীতে বিদেশি রিভলভার ও তাজা গুলি উদ্ধার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকা থেকে একটি বিদেশি রিভলভার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী র‌্যাবের একটি অভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি রিভলভার ও গুলি উদ্ধার করে।

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানার দক্ষিণে নওদাপাড়া নামক এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশি রিভলভার ও তাজা গুলি জব্দ করা হয়। পরে তা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

এম.কে

×