ছবি: দৈনিক জনকণ্ঠ।
হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। সোমবার রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ৪১ টি মোবাইল ফোন হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো ফিরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম, এটিএম মাইনুল ইসলাম, ও তিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
পুলিশ সূত্র জানায়, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো সংক্রান্ত ৪১ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা মোবাইল ফোন উদ্ধার করে।
এসব ফোনে মধ্যে শাওমি ৮টি, ভিভো ৭টি, রিয়েলমি ৪টি, ইনফিনিক্স ৪টি, আইটেল ৩টি, টেকনো ৪টি, ওপ্পো ৩টি, ওয়ান প্লাস ১ টি, সেম্ফনি ২টি, নাথিং ১ টি, স্যামস্যাং ১ টি, মটোরোলা ২ টি ও হুনোর ১ টি। একই অনুষ্ঠানে বিকাশে ৪২ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের ফিরিয়ে দেওয়া হয়।
রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকের ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
এম.কে








