ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

‘সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প’

প্রকাশিত: ১৩:০৮, ১৬ মার্চ ২০২৬

‘সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প’

ইরানের নৌবাহিনী ধ্বংস করা হয়েছে—ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে তেহরান। সোমবার (১৬ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেন, ট্রাম্পের এই দাবি বাস্তবতার সঙ্গে মেলে না।

নাইনি আরও বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প যদি সত্যিই মনে করেন ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাহলে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজ পাঠিয়ে দেখাতে পারেন। তখন কী পরিস্থিতি তৈরি হয়, তা নিজেরাই দেখতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

এ.এইচ

×