ছবি: দৈনিক জনকণ্ঠ।
ভোলা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি ভোলা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভোলা জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং অবকাঠামোগত অগ্রগতির জন্য তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
দায়িত্ব গ্রহণের সময় ভোলা জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, ভোলা জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতকে আরও শক্তিশালী করতে জেলা পরিষদের কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, উন্নয়নমূলক সব কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, “সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সকলকে সঙ্গে নিয়ে ভোলা জেলার উন্নয়নে কাজ করতে চাই। সকলের আন্তরিক সহযোগিতা পেলে এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হবে।”
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ এবং জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুধীজনেরা আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে শুভেচ্ছা জানান। তারা বলেন, একজন সৎ, আদর্শবান ও অভিজ্ঞ ব্যক্তিকে ভোলা জেলা পরিষদের দায়িত্বে পেয়ে তারা গর্বিত এবং তার নেতৃত্বে ভোলা জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এম.কে








