ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

সাকিবকে নিয়ে সুখবর

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৫, ১৭ মার্চ ২০২৬

সাকিবকে নিয়ে সুখবর

সাকিব আল হাসান

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা শোনা গেলেও বাস্তবে তা হয়নি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে সুখবর দিলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। বললেন,‘সাকিবকে নিয়ে ইদানীং যেসব কার্যক্রম চলছে, বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে,আমরা সামনে কিছুদিনের মধ্যেই হয়ত দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’ 
১৬ মাস ধরে বাংলাদেশ দলে খেলতে না পারলেও সাকিব বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ সময় বাইরে থাকা সাকিবকে দেশের ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় ২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায়। এমনকি নিউইয়র্কে কদিন আগে এক ইফতার অনুষ্ঠানেও সাকিব জানিয়েছেন, শীঘ্রই দেশে ফিরছেন তিনি। এই কথা বলার সময় তাঁকে বেশ আত্মবিশ্বাসীই দেখা গেছে।

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিশ্চিতের পর এক মাসের বিরতি। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত মিরপুর-চট্টগ্রামে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তিন ওয়ানডে ও তিন টি২০। সেখানে থাকছেন সাকিব? এ প্রসঙ্গে ফাহিম বলেন,‘না। তবে ওর আসার ব্যাপারে আমি আশাবাদী, যে কোনো সময় হয়ত চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয় সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’ 
ফাহিম বলেন,‘তার দলে খেলা বা সে কতদিন খেলবে বা কতটুকু খেলবে বা কোন সংস্করণে খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচক প্যানেলের ব্যাপার থাকে। সেখানে টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে।

প্যানেল হু

×