ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

বেঁচে থাকার প্রমাণ দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ১৬ মার্চ ২০২৬

বেঁচে থাকার প্রমাণ দিলেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো জীবিত আছেন এবং তার হাতে সাধারণ মানুষের মতোই ১০টি আঙুল রয়েছে, একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্বকে তিনি এই বার্তাই দিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিওতে তার হাতে ১০টির বেশি আঙুল দেখা দেওয়ায় অনেকে সেটিকে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বলে দাবি করেছিলেন।

রবিবার অনলাইনে পোস্ট করা নতুন একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের একটি ক্যাফেতে বসে বেশ আয়েশ করে একটি ক্যাপুচিনো কফির মগ হাতে তুলে নিচ্ছেন নেতানিয়াহু। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বিদ্রূপের সুরে বলেন, ইন্টারনেটে তারা বলছে যে প্রধানমন্ত্রী মারা গেছেন? আসলে আমি কফির জন্য মরছি। -সিনহুয়া।

প্যানেল হু

×