জাতীয় দলের ক্যাম্পে জামালরা
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচের জন্য রবিবার থেকে ক্যাম্প শুরু করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সোমবার সন্ধ্যায় ২৭ জন রিপোর্ট করেছেন ম্যানেজার আমের খানের কাছে। ঢাকার ক্যাম্পে ডাক পাওয়া ২৮ জনের মধ্যে সামিত সোমের গত রাতেই দেশে এসে পৌঁছানোর কথা।
দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী যোগ দেবেন ভিয়েতনামের ক্যাম্পে। ঢাকা থেকে জাতীয় দল ভিয়েতনামে পৌঁছবে ২১ মার্চ। সেখানে ২৬ মার্চ ম্যাচ খেলে পরের দিন চলে যাবে সিঙ্গাপুর। এদিকে সব প্রচেষ্টার সফল পরিসমাপ্তি ঘটিয়ে দেশে পা রেখেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাইÑরোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। অনূর্ধ্ব–২০ সাফে খেলবেন তারা। গত মৌসুমে খেলোয়াড়ী জীবন থেকে অবসর নিয়ে জাতীয় দলের হয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন আশরাফুল ইসলাম রানা।
দেশের অন্যতম সেরা এই গোলরক্ষক ক্লাব ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর নিলেও জাতীয় দলের জার্সি তুলে রাখতে কোনো আনুষ্ঠানিকতা করতে পারেননি। সবশেষ খেলেছেন ২০২১ সাফে। এবার জাতীয় দলে ফিরলেন আশরাফুল তবে খেলোয়াড় হিসেবে নন, গোলরক্ষক কোচ হিসেবে। আশরাফুল ইসলাম ঢাকার শীর্ষে নাম লিখিয়েছিলেন ২০১৪ সালে মোহামেডানের জার্সিতে। পেশাদার ফুটবল খেলার জন্য তিনি ছেড়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি। আবাহনী ও বসুন্ধরা কিংস বাদে দেশের প্রায় সব বড় দলেই খেলেছেন।
প্যানেল হু








