নরেন্দ মোদি ও মমতা ব্যানার্জী
ভারতে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন জরিপে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বেশ কয়েকটি নির্বাচনী আসনে শক্তিশালী অবস্থান ধরে রাখায় ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। খবর আনন্দবাজার অনলাইনের।
তৃণমূলের জনভিত্তি অটুট থাকলেও, দুর্নীতি ও উন্নয়নের বিষয়ে বিজেপি ও কংগ্রেসের মতো দলগুলো কড়া টক্কর দিচ্ছে। মাতৃজ-আইএএনএস জনমত জরিপে পশ্চিমবঙ্গে নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বি^তা হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস বিজেপি-নেতৃত্বাধীন জোটের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। জরিপের ফল বলছে, স্পষ্টতই মমতার ক্ষমতাসীন দল ভোটে এগিয়ে থাকবে।
তবে বিজেপি তাদের কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে থাকবে। সেকারণে পশ্চিমবঙ্গে আগেরবারের নির্বাচনগুলোর চেয়ে এবারের নির্বাচনে লড়াইটা অনেকটা কঠিন হবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদেরও। পশ্চিমবঙ্গের এবারের নির্বচনে মমতা ব্যানার্জী চতুর্থ বারের জন্য ভোটে জিতলে ভারতের দীর্ঘমেয়াদী নারী মুখ্যমন্ত্রীর তকমা ছিনিয়ে ইতিহাস গড়বেন। এর আগে রাজধানী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত টানা ১৫ বছর ২৫ দিন মুখ্যমন্ত্রীর গদিতে বসে দীর্ঘ মেয়াদী নারী মুখ্যমন্ত্রী হিসাবে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডও এবার মমতা ভেঙে দেবেন কিনা প্রশ্ন সেটি। বর্তমানে তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।
প্যানেল হু








