শাড়ি, গহনা
বাংলাদেশের আবহাওয়ায় চলছে শীতের মৃদু-মন্দ খেলা। আর শীত মানেই বিয়েসহ নানা উৎসবের পসরা। বাঙালি মেয়েদের কাছে উৎসব হলো- নিজেকে সাজিয়ে তোলার বাহানা। শাড়ি, গহনা অথবা ওয়েস্টার্ন যে কোনো পোশাকের সঙ্গেই গহনা আবশ্যক। বাঙালি সংস্কৃতিতে গহনার ব্যবহার চলে আসছে আবহমান কাল থেকে। এটি যেমন একদিকে বাঙালির সংস্কৃতিকে সমৃদ্ধ করে তেমনি সাজে আনে বৈচিত্র্য। আমাদের দেশে যেসব গহনা প্রচলিত সেগুলোর বেশিরভাগ স্বর্ণ, রুপা, পিতল ইত্যাদি ধাতু দ্বারা তৈরি।
এছাড়াও এক ধরনের গহনা রয়েছে যা বর্তমান সময়ে ফ্যাশনে বেশ জনপ্রিয়। সেটি হলো অক্সিডাইজড গহনা। ধাতুটি অনেকটা রুপার মতো দেখতে হলেও এর ঔজ্জ্বল্য রুপার চেয়ে কম হয়। অনেকটা কালচে ভাবের। এই ধাতু দিয়ে প্রায় সব ধরনের গহনা তৈরি হয়। সিঁথির টিকলি, গলার হার, কানের দুল, চুড়ি, আংটি, কোমরের বিছা, পায়েল ইত্যাদি। আচার অনুষ্ঠানসহ নিয়মিত ইউনিভার্সিাটি বা অফিসে ব্যবহারের জন্যও মানানসই এসব অ্যান্টিক বা অক্সিডাইজড গহনা। তবে আমাদের মধ্যে অনেকেই এই ধরনের গহনা পরতে একটু দ্বিধায় ভোগেন। অনেকেই এই গহনাকে একটু বেশিই সেকেলে মনে করেন। অফিসে কিংবা বাহিরে যাওয়ার সময় এই ধরনের গহনা উপযুক্ত কি-না তা নিয়ে অনেকেই ভাবনায় থাকেন।
তাদের জন্য বলা, অক্সিডাইজড গহনাগুলো ভারতীয় এবং পাশ্চাত্য যে কোনো পোশাকেই মানানসই। পাশাপাশি স্বর্ণের তুলনায় এটি অনেকটাই সাশ্রয়ী মূল্যের এবং আকর্ষণীয়। তবে এই ধরনের গহনার ক্ষেত্রে অবশ্যই ডিজাইনকে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে যে কোনো অনুষ্ঠানে কিংবা অফিসের পোশাকের সঙ্গে সহজেই এটি মানিয়ে যাবে। ছোট কানের দুল, নোস পিন, আঙুলের আংটি, টিপ, ব্রেসলেট, বেঙ্গল হিসেবে এই ধরনের গহনা নিয়মিতই পরতে পারেন। অফিস বা প্রতিদিনের যাতায়াতে এই গহনা অনেকটাই মানিয়ে যাবে অনায়াসেই। জাঁকজমক অনুষ্ঠানের জন্য সিলভার অক্সিডাইজডের ভারি গহনা, চুরি, টিকলি পরতে পারেন। বিভিন্ন ধরনের ট্রাইভাল অনুষ্ঠানে, ওয়েডিং পার্টিতে ভিডিও স্যুটের জন্যও এই ধরনের গহনা অনেকটাই আভিজাত্য এনে দেয়।
সেই সঙ্গে আপনাকে করে তোলে অন্যদের থেকে আলাদা। একটি সোনালি পাড়ের সাদা শাড়ির সঙ্গে অক্সিডাইজ গহনার সংমিশ্রণ সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে পরিধানকারীকে অনন্য করে তোলে। অফিসে যাওয়ার জন্য সুতির একটি সালোয়ার কামিজের সঙ্গে অক্সিডাইজ ছোট এক জোড়া ঝুমকা এবং একটি আংটি যে কারও সৌন্দর্য চমৎকারভাবে ফুটিয়ে তোলে। এছাড়াও স্কার্ট বা জিন্স-টপ এর মতো পশ্চিমা পোশাকের সঙ্গে হাতভর্তি অক্সিডাইজ চুড়ির সৌন্দর্য আপনার ব্যক্তিত্বে যোগ করবে একটি ভিন্ন মাত্রা। বিভিন্ন সামাজিক উৎসবের পাশাপাশি ঈদ কিংবা পূজায় এই ধরনের গহনার ব্যবহার অনেকটাই বেড়েছে।
তাই আপনি চাইলে ঈদের কেনাকাটায় প্রাধান্য দিতে পারেন এসব গহনাকে। চাইলে খুব সহজেই এই গহনার চমৎকার একটি সংগ্রহ তৈরি করা যায়। অক্সিডাইজ গহনার সবচেয়ে বড় সমাহার দেখা যায় রাজধানীর গাউছিয়া মার্কেটে। সেখানে সুলভ মূল্যে ইউনিক এসব গহনার ভা-ারের দেখা মিলবে। এছাড়াও বড় শপিংমলগুলোতেও এই গহনার দোকান দেখা যায়।
ফ্যাশন প্রতিবেদক
প্যানেল হু








