ছবি: জনকণ্ঠ
মো. আব্দুস সালাম মিয়া রাজবাড়ী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। রবিবার (১৫ মার্চ) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মো. আব্দুস সালাম মিয়া দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার দুইবারের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি জেলা জিয়া স্মৃতি পাঠাগার-এর সভাপতি এবং স্থানীয় পত্রিকা দৈনিক ভোরের রাজবাড়ী-এর প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে রাজবাড়ী জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শহীদ








