জলবায়ু সংকট শুধু যে পরিবেশের বিপর্যয় ডেকে আনে তা নয়, জলবায়ু সংকটের প্রথম আঘাতটি আসে শ্রমজীবী মানুষের ওপর। এই সংকটের কারনে বন্যা, ঘুর্নিঝড়, তাপপ্রবাহ বা নদী ভাঙনের কারণে শ্রমজীবী মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে। এ জন্য জলবায়ু সংশ্লিষ্ট প্রতিটি ধাপে যেমন-নীতি নির্ধারনে, বাস্তবায়নে ও পর্যবেক্ষনে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি করতে হবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘কপ-৩০-এর জন্য বাংলাদেশি শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর দাবিনামা পেশ’ বিষয়ক সংবাদ সম্মেলন বক্তারা এসব কথা বলেন। এ সময় আগামীকাল মঙ্গলবার থেকে ব্রাজিলের বেলেমে শুরু হতে যাওয়া কপ সম্মেলনকে সামনে রেখে ১০টি দাবি তুলে ধরা হয়।