ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ওয়াকারের পরামর্শ বদলে দিয়েছে নাহিদকে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৫২, ১২ মার্চ ২০২৬

ওয়াকারের পরামর্শ বদলে দিয়েছে নাহিদকে

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের (ডানে) সঙ্গে নাহিদ রানা

মিরপুরের চিরায়ত স্লো উইকেটেও ঝড় তুললেন নাহিদ রানা। গতিটা তার সহজাত শক্তি। সঙ্গে নিখুঁত লাইন লেন্থ ও বাউন্সারে ক্ষতবিক্ষত পাকিস্তান অলআউট ১১৪ রানে, বাংলাদেশের বিপক্ষে যা তাদের সর্বনি¤œ। মাত্র ২৪ রানে ৫ উইকেট নিয়ে গড়েছেন পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড। হয়েছেন ম্যাচসেরা। চারদিকে প্রশংসার জোয়ারে ভাসছেন টাইগার পেস সেনসেশন।

জানিয়েছেন ওয়াকার ইউনুসের পরামর্শ কিভাবে মনে রেখেছেন তিনি। গত বিপিএলের সময় পাকিস্তান কিংবদন্তী পেসারের সঙ্গে কথা হয়েছিল নাহিদের,‘তিনি শুধু বলেছিলেনÑনিজেকে ফিট রাখো এবং নিজের শক্তিটা হারিও না। দীর্ঘ সময় খেলতে হলে ফিটনেস ঠিক রাখা খুব জরুরি। তিনি বলেছিলেন, যত বেশি ম্যাচ খেলব, তত বেশি শিখব। অনেক কিছু হয়তে এখন মনে থাকবে না, কিন্তু নিজে বোঝার মাধ্যমে তা কাজে লাগবে। আমি সেই পরামর্শ অনুশীলনে কাজে লাগানোর চেষ্টা করেছি।’ 
নাহিদের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে শুধু দ্রুতগতির বল করাই যথেষ্ট নয়; দক্ষতা ও নিয়ন্ত্রণই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন,‘অনুশীলনের সময় আমি ভাবি কীভাবে নিজের স্কিল আরও বাড়ানো যায়। গতি নিয়ে আলাদা করে চিন্তা করি না। আন্তর্জাতিক পর্যায়ে স্কিলটাই বেশি গুরুত্বপূর্ণ।’ জাতীয় দলের বোলিং কোচ শন টেইটের অবদানও স্বীকার করেছেন এই পেসার। নাহিদ বলেন, ‘কোচ হিসেবে উনি অসাধারণ।

কোচ হয়েও বন্ধুর মতো আচরণ করেন। যখন যে জিনিসটা দরকার, সেটাই দেন। তিনি বলেন, তোমরা তোমাদের শক্তির জায়গা অনুযায়ী খেল। তোমরা মাঠে খেলবে, আমি শুধু পরিকল্পনা দেব।’ দেশের ঘরোয়া ক্রিকেটে গতি ও আগ্রাসী বোলিংয়ের জন্য আগেই পরিচিতি পেয়েছেন নাহিদ রানা। নিজের গতির ঝড় তুলে ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিচ্ছেন তিনি। প্রথম ওয়ানডেতে  টানা সাত ওভারের এই বিধ্বংসী স্পেলে সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান, শামাইল হোসেন, মাজ সাদাকাত ও সালমান আলী আগা। তাদের প্রত্যেকেই আউট হয়েছেন শর্ট বলে। অন্যদিকে প্রতিপক্ষে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে কয়েকটি শর্ট বল দিয়ে চাপে ফেলার পর হঠাৎ লেন্থ বদলে আউট করেন তিনি। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ম্যাচসেরা নির্বাচিত হন নাহিদ।

প্যানেল হু

×