ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মেট্রোরেলে ৮ পদে চাকরি

প্রকাশিত: ২৩:৪০, ১২ মার্চ ২০২৬

মেট্রোরেলে ৮ পদে চাকরি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) সম্প্রতি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৮’ শিরোনামের এই বিজ্ঞপ্তিতে মোট ৮টি পদে চাকরি দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
 

১. পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে সিএ/সিএমএ ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা স্বনামধন্য প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব–সংক্রান্ত কাজে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)

২. পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমআরটি বা রেলওয়ে ডিজাইন ও নির্মাণে ২০ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার।
বেতন স্কেল: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)

৩. মহাব্যবস্থাপক (অপারেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং এমআরটি/রেলওয়ে অপারেশন–সংক্রান্ত কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)

৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল, কমিউনিকেশন বা টেলিকম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন স্কেল: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)

৫. মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমআরটি বা রেলওয়ে ডিজাইন ও নির্মাণ কাজে অন্তত ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)

৬. উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমআরটি বা রেলওয়ে পারমানেন্ট ওয়ে কাজে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)

৭. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। রেলওয়ে বা এমআরটিতে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/অপারেশন কন্ট্রোল ম্যানেজমেন্টে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন স্কেল: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)

৮. উপাধ্যক্ষ
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রশিক্ষণ ইনস্টিটিউটে সর্বোচ্চ পদে তিন বছরের অভিজ্ঞতাসহ ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)

বয়সসীমা: সর্বোচ্চ ৬২ বছর।
 

আবেদনের নিয়ম: নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফরম ডিএমটিসিএলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। খামের ওপর বাঁ দিকে পদের নাম এবং ‘বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৮’ উল্লেখ করতে হবে।
 

ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫–১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।

আবেদন ফি: ২,০০০ টাকা

আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬

Mily

×