ছবি: জনকণ্ঠ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, জিরা ও ১০টি গরু জব্দ করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে সেটি থামান। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকিয়ে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে জিরাগুলো জব্দ করা হয়।
এছাড়া হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জাম্বুরাছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে।
অপরদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল ও চিমটিবিল বিওপির নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় গরু জব্দ করে। জব্দ করা গরু ও পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শহীদ








