সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন (বাঁয়ে), স্পিকার নির্বাচিত হওয়ার পর অধিবেশন পরিচালনা করেন হাফিজ উদ্দিন আহমদ
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানপরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে, দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন অভিযাত্রা শুরু হয়েছে। এই নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় সংসদ নেতা হিসাবে নেতৃত্বে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কাক্সিক্ষত এই সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার গুরুত্ব পাচ্ছে। এই অধিবেশনের মাধ্যমে দেশে একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং কার্যকর ও দায়বদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠায় এই সংসদ কাজ করবে বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের পর আজ থেকে সত্যিকার অর্থে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।’ বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সংসদীয় গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে কায়েম করা হয়েছিল তাঁবেদারি শাসন ও শোষণ।’
সংসদীয় গণতন্ত্রের এই পুনর্যাত্রা শুরু হয়েছে নবম সংসদের পর প্রশ্নবিদ্ধ নির্বাচনের তিনটি সংসদ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগের পতন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের ধাপ পেরিয়ে। এই সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ ২১৯ সংসদ সদস্যই নতুন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সংসদের সরকারি ও বিরোধী দল বড় মাত্রায় ভুক্তভোগী। অতীতে যে কারণে সংসদ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি, সেগুলো বিবেচনা করে তাঁরা সতর্ক হবেন। তারা মনে করেন, সরকারকে সরকার চালানোর সুযোগ দিতে হবে। একই সঙ্গে বিরোধী দলকে বিরোধিতা করার সুযোগ দিতে হবে। এটাই সংসদীয় গণতন্ত্রের মৌলিক নীতিমালা। যেহেতু দুই দলেরই অভিন্ন শত্রু (আওয়ামী লীগ) আছে, তাই তারা বিরোধিতার ক্ষেত্রে একটি জায়গায় স্থির থাকবে।
দ্বাদশ সংসদের সর্বশেষ অধিবেশন বসেছিল ২০২৪ সালের ৩ জুলাই। সে হিসাবে ১ বছর ৮ মাস ৭ দিন পর আবার বসেছে সংসদের অধিবেশন। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এই সংসদের সরকারি দল এবং জামায়াতে ইসলামী বিরোধী দল।
প্যানেল হু








