বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার তিনি স্বেচ্ছায় দলের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে কায়সার কামাল উল্লেখ করেছেন, “আমি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করছি।”
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)ও বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় নিজেই এ তথ্য জানান মেজর হাফিজ।
Mily








