ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করতে পারছে না তেলআবিব

ইসরাইলি রাডার ব্যবস্থা অকেজো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ১২ মার্চ ২০২৬

ইসরাইলি রাডার ব্যবস্থা অকেজো

ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইল

ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরাইলি বাহিনীর রাডার ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও আঘাতের সময় নির্ধারণ করতে পারছে না ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় শত্রু পক্ষের বেশ কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র ধ্বংস হওয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এখন ইসরাইলজুড়ে প্রায়ই অকারণে সাইরেন বেজে উঠছে। খবর তাসনিম নিউজ এজেন্সির।
ইসরাইলি একটি সূত্র বলেছে, বৃহস্পতিবার ইরান থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র কোনো ধরনের পূর্ব-সতর্কতা বা প্রস্তুতি ছাড়াই ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দিতে পারেনি। এমনও ঘটছে, ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না হলেও সাইরেন বেজে উঠছে। ওই সূত্র বলেছে, বর্তমান পরিস্থিতিতে ইসরাইলি সামরিক বাহিনী সাইরেন না বাজলেও কোনো ক্ষেপণাস্ত্র আসছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না। আবার যখন ইরান থেকে উৎক্ষেপণের সতর্কতা সংকেত দেখা যাচ্ছে, তখনও তারা নিশ্চিত হতে পারছে না যে সত্যিই কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কি না।

প্যানেল হু

×