রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী দুজনই ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোটে জয়ী হন, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪,১২৭ ভোট।
Mily








