ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ দুই পদে আলোচনায় যারা

স্টাফ রিপোর্টার  

প্রকাশিত: ১৯:৪৩, ১২ মার্চ ২০২৬

ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ দুই পদে আলোচনায় যারা

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বলা হয় বিএনপির আদর্শিক কর্মী তৈরির আঁতুড়ঘর। এই সংগঠন থেকেই গড়ে উঠেছেন দলটির বহু কেন্দ্রীয় নেতা। 

রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির দুই বছরের মেয়াদ গত ১ মার্চ পূর্ণ হয়। এরপর থেকেই সংগঠনটির ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তাই ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে আছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।

সভাপতি পদে আলোচনায় যারা : 

বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি মোঃ মনজুরুল আলম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়া।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা :

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান

এছাড়াও ‘সুপার ফাইভ’-এর বাকি পদগুলোতে যোগ্য নেতৃত্ব খুঁজছে বিএনপি হাইকমান্ড। বিশেষ করে গত জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান বিবেচনায় নিয়ে এবারের কমিটিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসবেন তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। দলীয় সূত্র বলছে, শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। আর সেই কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা নিয়েই এখন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে জোর জল্পনা-কল্পনা চলছে।

এম.কে

×