গণ–অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ‘ফ্যাসিস্ট সরকারের’ কোনো সহযোগী জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর আহ্বায়ক এবং সংসদ সদস্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার নির্ধারিত ভাষণ শুরু করলে বিরোধী দল প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে। পরে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
এর আগে অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দেওয়া হলে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান এবং সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
তবে জাতীয় সংগীত শুরু হলে সব সদস্যই দাঁড়িয়ে নীরবতা বজায় রাখেন। জাতীয় সংগীত শেষ হওয়ার পর রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করলে বিরোধী সদস্যরা আবারও স্লোগান দিতে থাকেন এবং টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এ সময় রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন।
উল্লেখ্য, সংসদের প্রচলিত রীতি অনুযায়ী নতুন অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু করেন।
এ.এইচ








