ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

স্বেচ্ছাসেবকদলের নেতা মুরাদ হোসেনকে বহিষ্কারের কারন প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:৫৩, ১১ মার্চ ২০২৬

স্বেচ্ছাসেবকদলের নেতা মুরাদ হোসেনকে বহিষ্কারের কারন প্রকাশ

 ইয়াবা সেবনের অপরাধে দন্ডিত বালিয়াতলী  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন কে (৩৬) দল থেকে বহিষ্কার করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব রুহুল আমিন ঢালী অভি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। যেখানে বলা হয়েছে দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত মুরাদ হোসেনকে সোমবার দিবাগত রাতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাইশাখলা ব্রিজের ওপর থেকে তাঁকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন। 
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ইয়াবা সেবনের অপরাধে মুরাদ হোসেন কে  ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটা টিম সহযোগিতা করেন। 
উল্লেখ্য গত ২০২৫ সালের ২৮ ডিসেম্বর অভিযুক্ত মুরাদ হোসেন কে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করা হয়। কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় টি তখন নিশ্চিত করা হয়। 

×