ছবি: জনকণ্ঠ
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে তিনজন পথচারী দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বুধবার রাত পৌঁনে এগারোটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওনা চৌরাস্তায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে ট্রান্সফরমার থেকে ছিটকে পড়া আগুনে ঘটনাস্থলের কাছে থাকা তিনজন পথচারী দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
শ্রীপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল কবির জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই ট্রান্সফরমারে আগুনের ঘটনা ঘটতে পারে।
এঘটনায় তিনজন পথচারী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আগুনে ট্রান্সফরমারের নিচে থাকা একটি ছোট দোকানের মালামাল পুরে গেছে।
শহীদ








