ছবি: জনকণ্ঠ
সাভারে একটি ওয়ার্কশপের ভেতরে একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে জন্য কাজ করছে।
বুধবার (১১ মার্চ) রাত ৮ টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় ওয়ার্কশপের ভেতরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার মাহিদুর রিয়াদ ঢাকা বলেন, রাত ৮ টা ৪০ মিনিটে সাভার ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ডের খবর আসে। মূলত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় একটি ওয়ার্কশপের ভেতরে একটি বাসে আগুন লাগার প্রাথমিকভাবে খবর পাওয়া যায়।
পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে জন্য গিয়েছে। তবে আগুনের লেলিহান বেড়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে জানান তিনি।
শহীদ








