ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জামালপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্

সৈয়দ এনামুর রকিব, জামালপুর 

প্রকাশিত: ০২:০৮, ১২ মার্চ ২০২৬

জামালপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্

ছবি: জনকণ্ঠ

জামালপুরে চলন্ত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রনজিৎ কুমার বসাক (৬৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকার স্বর্ণের দোকান বসাক শিল্পালয়-এর মালিক ছিলেন।

বুধবার (১১ মার্চ) বিকেল প্রায় ৩টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঝিনাই রেলসেতু অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় তার দেহ গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়।

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে বুধবার রাতে নিহত রনজিৎ কুমার বসাকের স্ত্রী সঞ্চিতা বসাক ও তাদের দুই ছেলে প্রীতম বসাক ও রীতম বসাক আত্মীয়স্বজন এবং শহরের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে জামালপুর রেলওয়ে থানায় মরদেহ নিতে যান।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শহীদ

×