আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইচ্ছুক প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের লক্ষ্যে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক আসিফ উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জনগণের প্রত্যাশা ও নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ এবং জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইচ্ছুক প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করতে আহ্বান জানাচ্ছে।
প্রার্থী হিসেবে আগ্রহী ব্যক্তিদের কিছু গুণাবলি ও যোগ্যতা থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে-
১. জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা
২. সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা
৩. নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা
৪. নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে এনসিপি। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে বলে জানিয়েছে তারা।
বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী প্রার্থীদের ই-মেইল: info. joinncp@gmail. com ও হটলাইন নম্বর: +৮৮ ০১৩২১ ২১৪ ২১৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
সানজানা








