ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

এবার মোজতবা খামেনিকে নিয়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন

প্রকাশিত: ১৪:২৬, ১১ মার্চ ২০২৬

এবার মোজতবা খামেনিকে নিয়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি, তার চারদিন পরও কোনো ভিডিও ভাষণ প্রকাশ করেননি। এ নিয়ে গুঞ্জন উঠেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সময় তিনি আহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে ‘রমজান যুদ্ধে’ আহত হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি। এ কারণে তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

তবে সরকারি সূত্রে জানা গেছে, মোজতবা খামেনি সুস্থ এবং নিরাপদে আছেন। প্রেসিডেন্টের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান জানিয়েছেন, খবর পাওয়ার পর তারা তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং নিশ্চিত হয়েছেন যে তিনি ঠিক আছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাকে হত্যার হুমকি দিয়েছিল।

এ.এইচ

×