যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্পকে সতর্ক করেন।
এক্সে পোস্ট করা ওই সতর্ক বার্তায় লারিজানি বলেন, ‘ইরানের আশুরা অনুসারী জনগণ তোমাদের ফাঁকা হুমকিতে ভীত নয়। তোমার চেয়েও শক্তিশালী অনেকেই ইরানি জাতিকে নিশ্চিহ্ন করতে পারেনি।সাবধান—পরে নিজেই মুছে যেতে পারো!
এর আগে ট্রাম্প ইরান এবং দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে লক্ষ্য করে কঠোর মন্তব্য করেছিলেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি বলেন, ‘যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র আগের হামলার তুলনায় বিশ গুণ বেশি শক্তিশালী আঘাত হানবে।’ তার মতে, এমন হামলা হবে যাতে ইরানকে আর কখনো পুনর্গঠন করা সম্ভব না হয়।
ট্রাম্প আরো লিখেছেন, ‘তাদের ওপর মৃত্যু, আগুন এবং তাণ্ডব নেমে আসবে, তবে আমি আশা করি এবং প্রার্থনা করি যেন তা না ঘটে।
সানজানা








