ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মাগুরায়  সৌদি আরব থেকে আসা ৯২ কার্টুন খেজুর বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ১৯:৫০, ১২ মার্চ ২০২৬

মাগুরায়  সৌদি আরব থেকে আসা ৯২ কার্টুন খেজুর বিতরণ

ছবি: জনকণ্ঠ

মাগুরায় সৌদি আরব থেকে আসা ৯২ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সৌদি আরব থেকে আসা ৯২ কার্টন খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা এ খেজুর গ্রহণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ নিজ হাতে এ খেজুর বিতরণ করেন। এ সময় সিভিল সার্জন ডা. শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, জেলা ত্রাণ কর্মকর্তা, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কাজিল প্রমুখ উপস্থিত ছিলেন।

৯২ কার্টন খেজুরের মধ্যে মাগুরা সদরে ৩০, শ্রীপুর ও শালিখায় ২০ কার্টন করে এবং মোহাম্মদপুরে ২২ কার্টন খেজুর দেওয়া হয়। এই খেজুর মাগুরায় আসার পর তা দুঃস্থ ও অসহায় অস্বচ্ছলদের মধ্যে বিতরণ করা হয়। ফলে দরিদ্র মানুষেরা উপকৃত হন।

শহীদ

×