ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সাভারে অবৈধ হকার উচ্ছেদ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি 

কামরুল হাসান রুবেল সাভার (ঢাকা)

প্রকাশিত: ১৯:১০, ১২ মার্চ ২০২৬

সাভারে অবৈধ হকার উচ্ছেদ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষকে স্বস্তিতে বাড়ি যেতে মহাসড়কের সার্ভিস লেন হকার ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড ও নিউমার্কেট এলাকায় এ অভিযান চালান সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। 

এ সময় অভিযানের নিরাপত্তায় বিপুল সংখ্যক  সেনাবাহিনী ও পুলিশ, র‍‍্যাব সদস্য  ছাড়াও উচ্ছেদ কাজের পৌরসভার শতাধিক কর্মচারী অংশ নেন। 
অভিযানে মহাসড়কের সার্ভিস লেন হকার মুক্ত করা হলেও ফুটপাত উচ্ছেদ করতে দেখা যায়নি।
পরিবহন চালক ও পথচারীরা এমন অভিযানকে সাধুবাদ জানান।

তবে যেকোন উপায়ে মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক ও ঈদে ঘর মুখো মানুষকে মহাসড়কের ভোগান্তি লাঘবে অভিযান অব্যাহত রাখবার কথা জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

রাজু

×