ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী গ্রামে সেনাবাহিনীর এক সদস্যের বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় চারজনকে আটক করেছে র্যাব ও নগরকান্দা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
ভুক্তভোগী মো. আব্দুল্লাহ সেনাবাহিনীর সদস্য সে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী গ্রামে বাসিন্দা । প্রায় দেড় মাস আগে দুর্বৃত্তরা তার বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য স্থানীয়ভাবে খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় র্যাব ও নগরকান্দা থানা পুলিশের একটি যৌথ দল বুধবার রাতে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে।
আটককৃতরা হলেন—
মেহেদী হাসান (২০), পিতা: হাসেম শেখ, গ্রাম: সুতারকান্দা;
সম্রাট হোসেন (২৪), পিতা: মৃত কাওসার মিয়া, গ্রাম: সুতারকান্দা;
মোহাম্মদ রেজাউল (৪৬), পিতা: জিনদাউল খান, গ্রাম: দক্ষিণকান্দী; এবং অপর এক সহযোগী, যার পরিচয় যাচাই করা হচ্ছে।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন আসামিরা স্বীকারোক্তি মূলক জীবনবন্দী দিয়েছে।
রাজু








