ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

‘আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, সবাই মারা গেছে’

প্রকাশিত: ২০:১৮, ১২ মার্চ ২০২৬

‘আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, সবাই মারা গেছে’

বাগেরহাটের রামপালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বেশিরভাগ সদস্য প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও মৃতপরিবারের সদস্য জনি জানিয়েছেন, ‘আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই মারা গেছে।’ আহত জনিকে হাসপাতালে পৌঁছানোর পরও পরিবারের কেউ বেঁচে থাকেনি।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, মৃতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুইজন পুরুষ রয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে সেখানে ৮টি মরদেহ পৌঁছেছে। আরও একজন গুরুতর আহত রোগী চিকিৎসাধীন। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি মরদেহ রাখা হয়েছে।

এছাড়া আরও ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষটি ঘটেছে মাইক্রোবাস ও বাসের দ্রুত গতির কারণে। সংঘর্ষে মাইক্রোবাসটি রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

দুর্ঘটনার সঠিক কারণ ও অন্যান্য তথ্য জানাতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Mily

×