ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

কুমিল্লা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

প্রকাশিত: ২১:৫৫, ১২ মার্চ ২০২৬

কুমিল্লা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: জনকণ্ঠ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও ভেজাল সেমাই তৈরির অভিযোগে কুমিল্লা বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন কুমিল্লা বেকারির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় বেকারির উৎপাদন কক্ষ পরিদর্শন করে দেখা যায়, লাচ্চা সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে। খাদ্যে ব্যবহারের উপযোগী রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহার করা হচ্ছিল এবং নিম্নমানের উপকরণ দিয়ে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। একই সঙ্গে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না।

এসব অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০১৮ এবং বিএসটিআই আইনের সংশ্লিষ্ট ধারায় বেকারির মালিক দীন ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক খন্দকার জামিনুর রহমান এবং ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।

শহীদ

×