ছবি: জনকণ্ঠ
টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪:ঘন্টায় ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
এর আগে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ৩৫ জনকে গ্রেপ্তার করে নানা অভিযোগে। বৃহস্পতিবার ১২ মার্চ টঙ্গী পূর্ব থানার পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশের একাধিক দল টঙ্গীর এরশাদনগর, ব্যাংক মাঠ বস্তি ও টঙ্গী বাজার এলাকায় এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলো, শাকিল, জয়, জাহিদ, হৃদয়, শান্ত, সোহাগ, মামুন, নাসির, খালিদ হাসান, শিবা, পারভেজ, মাসুম, কিরণ, মুক্তার, মাইনউদ্দিন রাব্বি ও জয় ওরফে মোটা জয়। পুলিশ জানায়, অভিযানের সময় কয়েকজনের ঘর থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ থাকায় এ অভিযান চালানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, জনকণ্ঠকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শহীদ








