ছবি: প্রতীকী
বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর পরিচালিত ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। অনেকেই জানতে চান, এখানে যদি ১ লাখ টাকা জমা রাখা হয়, তাহলে এক বছর, দুই বছর বা তিন বছর শেষে কত টাকা মুনাফা পাওয়া যায়।
মুনাফার হার
ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব অনুযায়ী—
-
১ বছর মেয়াদে: ১০.৬৫% মুনাফা
-
২ বছর মেয়াদে: ১১.২২% মুনাফা
-
৩ বছর মেয়াদে: ১১.৮২% মুনাফা
তবে এই মুনাফা থেকে উৎসে কর কেটে নেওয়া হয়।
২০২৩ সালের আয়কর আইনের ধারা অনুযায়ী—
-
৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ৫% কর
-
৫ লাখ টাকার বেশি হলে ১০% কর
১ লাখ টাকার লাভের হিসাব
১ বছর মেয়াদে
-
মোট মুনাফা: ১০,৬৫০ টাকা
-
উৎসে কর (৫%): ৫৩৩ টাকা
-
নিট লাভ: ১০,১১৮ টাকা
-
মোট টাকা পাবেন: ১,১০,১১৮ টাকা
২ বছর মেয়াদে
-
মোট মুনাফা: ২২,৪৪০ টাকা
-
উৎসে কর: ১,১২২ টাকা
-
নিট লাভ: ২১,৩১৮ টাকা
৩ বছর মেয়াদে
-
মোট মুনাফা: ৩৫,৪৬০ টাকা
-
উৎসে কর: ১,৭৭৩ টাকা
-
নিট লাভ: ৩৩,৬৮৭ টাকা
নতুন একটি সুবিধা
বর্তমানে ডাকঘর সঞ্চয় ব্যাংকে একটি নতুন সুবিধা চালু হয়েছে। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর যদি টাকা উত্তোলন না করা হয়, তাহলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন (অটো রিনিউ) হয়ে যেতে পারে।
তবে ভবিষ্যতে সরকার যদি নতুন মুনাফার হার ঘোষণা করে, তাহলে সেই নতুন রেট অনুযায়ী হিসাব পরিবর্তিত হতে পারে।
কোথায় গিয়ে এই হিসাব খুলবেন
এই মেয়াদি হিসাব খুলতে হলে আপনাকে যেতে হবে—
-
নিকটস্থ উপজেলা পোস্ট অফিস অথবা
-
জেলা পোস্ট অফিসে অবস্থিত ডাকঘর সঞ্চয় ব্যাংক শাখায়
সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে আবেদন ফরম পূরণ করে টাকা জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
মেয়াদি হিসাব খুলতে সাধারণত যেসব কাগজপত্র লাগে—
-
জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
-
২ কপি পাসপোর্ট সাইজের ছবি
-
নমিনির ছবি ও এনআইডি কপি
-
৫ লাখ টাকার বেশি বিনিয়োগ হলে টিআইএন সার্টিফিকেট
নমিনি সুবিধা
অ্যাকাউন্ট খোলার সময় একজন নমিনি নির্ধারণ করা যায়। হিসাবধারীর মৃত্যুর পর মূল টাকা ও মুনাফা নমিনি উত্তোলন করতে পারবেন।
নুসরাত








